নতুন বছরের শুরুতেই স্বর্ণের দামে রেকর্ড উত্থান
নতুন বছরের শুরুতেই বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। গত শনিবার (২ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দর ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭২ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। একইসঙ্গে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৮৪ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে।
বিশ্বজুড়ে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান চাহিদা এই দাম বৃদ্ধির পেছনের মূল কারণ বলে বিশ্লেষকদের ধারণা। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, মূল্যবান ধাতুগুলো গত বছরের ধারাবাহিকতায় ২০২৬ সাল শুরু করেছে। এর আগে ২০২৫ সালে বুলিয়ন বাজারে স্বর্ণের দাম ৬৪ শতাংশ বেড়েছিল, যা ১৯৭৯ সালের পর থেকে সর্বোচ্চ। সুদের হার কমা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিগত শিথিলতার প্রত্যাশা এই ঊর্ধ্বগতিতে ভূমিকা রেখেছে।

প্রায় দুই মাস পর চলতি সপ্তাহে ভারত ও চীনের প্রধান বাজারগুলোতে স্বর্ণ প্রিমিয়ামে লেনদেন হয়েছে। সর্বকালের সর্বোচ্চ থেকে দাম কিছুটা কমে আসার পর খুচরা বাজারে ক্রেতাদের আগ্রহ বেড়েছে। সব মিলিয়ে বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার মধ্যে স্বর্ণের এই দাম বৃদ্ধি বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
নতুন বছরের শুরুতেই স্বর্ণের দামে রেকর্ড উত্থান
নতুন বছরের শুরুতেই বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। গত শনিবার (২ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দর ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭২ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। একইসঙ্গে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৮৪ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে।
বিশ্বজুড়ে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান চাহিদা এই দাম বৃদ্ধির পেছনের মূল কারণ বলে বিশ্লেষকদের ধারণা। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, মূল্যবান ধাতুগুলো গত বছরের ধারাবাহিকতায় ২০২৬ সাল শুরু করেছে। এর আগে ২০২৫ সালে বুলিয়ন বাজারে স্বর্ণের দাম ৬৪ শতাংশ বেড়েছিল, যা ১৯৭৯ সালের পর থেকে সর্বোচ্চ। সুদের হার কমা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিগত শিথিলতার প্রত্যাশা এই ঊর্ধ্বগতিতে ভূমিকা রেখেছে।

প্রায় দুই মাস পর চলতি সপ্তাহে ভারত ও চীনের প্রধান বাজারগুলোতে স্বর্ণ প্রিমিয়ামে লেনদেন হয়েছে। সর্বকালের সর্বোচ্চ থেকে দাম কিছুটা কমে আসার পর খুচরা বাজারে ক্রেতাদের আগ্রহ বেড়েছে। সব মিলিয়ে বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার মধ্যে স্বর্ণের এই দাম বৃদ্ধি বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…