ইমরানের সমর্থনে অনলাইন কার্যকলাপ, সাত সাংবাদিকের যাবজ্জীবন
পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যকলাপ পরিচালনার অভিযোগে সাত জন সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধের দায়ে অভিযুক্তদের এই সাজা দেওয়া হয়েছে।
২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে সংঘটিত সহিংস আন্দোলন এবং সামরিক স্থাপনায় হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই রায় দেওয়া হয়। অভিযোগে বলা হয়, ওই সময় জনগণকে উস্কে দিতে এবং সামরিক ও সরকারি সম্পত্তিতে হামলায় সহায়তা করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেছিলেন তারা। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও ইউটিউবার আদিল রাজা, সৈয়দ আকবর হুসেন, সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান, সাবির শাকির, শাহীন শেহবাই, উপস্থাপক হায়দার রাজা মেহেদী এবং বিশ্লেষক মোঈদ পিরজাদা।

আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের অনলাইন কর্মকাণ্ড পাকিস্তানি আইনে সন্ত্রাসবাদ হিসেবে গণ্য হয় এবং এর ফলে সমাজে ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছিল। খবরে বলা হয়েছে, রায়ের সময় অভিযুক্তদের অধিকাংশই পাকিস্তানের বাইরে থাকায় আদালতে উপস্থিত ছিলেন না। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে, যা পরিশোধ না করলে তাদের অতিরিক্ত কারাভোগ করতে হবে। তবে ইসলামাবাদ হাইকোর্ট কর্তৃক এই সাজা নিশ্চিত হওয়ার পর তা কার্যকর হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইমরানের সমর্থনে অনলাইন কার্যকলাপ, সাত সাংবাদিকের যাবজ্জীবন
পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যকলাপ পরিচালনার অভিযোগে সাত জন সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধের দায়ে অভিযুক্তদের এই সাজা দেওয়া হয়েছে।
২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে সংঘটিত সহিংস আন্দোলন এবং সামরিক স্থাপনায় হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই রায় দেওয়া হয়। অভিযোগে বলা হয়, ওই সময় জনগণকে উস্কে দিতে এবং সামরিক ও সরকারি সম্পত্তিতে হামলায় সহায়তা করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেছিলেন তারা। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ও ইউটিউবার আদিল রাজা, সৈয়দ আকবর হুসেন, সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান, সাবির শাকির, শাহীন শেহবাই, উপস্থাপক হায়দার রাজা মেহেদী এবং বিশ্লেষক মোঈদ পিরজাদা।

আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের অনলাইন কর্মকাণ্ড পাকিস্তানি আইনে সন্ত্রাসবাদ হিসেবে গণ্য হয় এবং এর ফলে সমাজে ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছিল। খবরে বলা হয়েছে, রায়ের সময় অভিযুক্তদের অধিকাংশই পাকিস্তানের বাইরে থাকায় আদালতে উপস্থিত ছিলেন না। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে, যা পরিশোধ না করলে তাদের অতিরিক্ত কারাভোগ করতে হবে। তবে ইসলামাবাদ হাইকোর্ট কর্তৃক এই সাজা নিশ্চিত হওয়ার পর তা কার্যকর হবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…