শ্যামনগরের মেলায় বাংলাদেশি বই বিক্রিতে বাধা, উত্তপ্ত পরিস্থিতি

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ৭:৪৯ পিএম
শ্যামনগরের মেলায় বাংলাদেশি বই বিক্রিতে বাধা, উত্তপ্ত পরিস্থিতি

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগরে একটি বইমেলায় বাংলাদেশি বই বিক্রিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। গঙ্গা পাড়ে অনুষ্ঠিত ২২ বছরের পুরনো এই মেলায় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা বাংলাদেশি প্রকাশনীর স্টলে হামলা চালিয়ে বিক্রি বন্ধ করে দেয়। এ সময় মেলা প্রাঙ্গণে বাংলাদেশ বিরোধী স্লোগান দেওয়া হয় এবং উপস্থিত দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত হিন্দু জাগরণ মঞ্চের সদস্য রতন মণ্ডল দাবি করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে, তাই সেখানকার বই এই মেলায় রাখা যাবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ভবিষ্যতে ওই বইগুলো বিক্রি করা হলে আরও কঠোর আন্দোলন গড়া হবে। মুহূর্তেই পরিস্থিতি সংঘর্ষের দিকে যেতে থাকলে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারী ও মেলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করে।

মেলা কর্তৃপক্ষের সদস্য মলয় দাস জানান, তারা সাধারণ নিয়ম মেনেই সব প্রকাশনীকে স্টল দিয়েছিলেন। তবে কোনো বিতর্কিত বই বিক্রি হচ্ছে কিনা তা তাদের জানা ছিল না। আইনশৃঙ্খলা রক্ষায় তারা প্রশাসনকে সব ধরনের সহযোগিতা দেবেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দা সাহিল বর্মন বলেন, বইমেলা জ্ঞান অর্জনের মঞ্চ, এখানে এমন বিরোধিতা মেনে নেওয়া যায় না এবং কোনো বইকে শুধু দেশের নামে নিষিদ্ধ করা উচিত নয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...