ট্রাম্পের সিদ্ধান্ত: আসবাব ও গৃহস্থালীর ওপর অতিরিক্ত শুল্ক স্থগিত

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ৭:১৯ পিএম
ট্রাম্পের সিদ্ধান্ত: আসবাব ও গৃহস্থালীর ওপর অতিরিক্ত শুল্ক স্থগিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কাঠের আসবাবপত্র, গৃহসজ্জার সামগ্রী এবং রান্নাঘরের ব্যবহার্য জিনিসপত্রের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করেছে। গত বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গত এপ্রিলে এসব পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ নির্ধারণের পর অক্টোবরে তা আরও বৃদ্ধি করে গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর ক্ষেত্রে ৫০ শতাংশ এবং কাঠের আসবাবের ক্ষেত্রে ৩০ শতাংশ করা হয়েছিল। নির্বাহী আদেশে বলা হয়েছিল যে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই বর্ধিত হার কার্যকর হবে। তবে সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ওই তারিখের পরিবর্তে ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত পুরোনো ২৫ শতাংশ শুল্কই বহাল থাকবে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর সাথে গঠনমূলক আলোচনা চলছে, যা এই সিদ্ধান্তে প্রভাব রেখেছে। এছাড়া, শুল্ক বৃদ্ধির কারণে দেশের বাজারে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বাড়লে সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে ক্ষোভ দেখা দিতে পারে—এমন আশঙ্কাও বিবেচনায় নেওয়া হয়েছে। এর আগে অক্টোবরে শুল্ক বাড়ানোর ঘোষণার পর থেকেই আমেরিকার বাজারে এসব পণ্যের দাম বৃদ্ধি পেতে শুরু করেছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...