বাড়তি শুল্কের খড়গ কাটলেন ট্রাম্প, স্থগিত আসবাব-সামগ্রীর নতুন হার

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ৬:২০ পিএম
বাড়তি শুল্কের খড়গ কাটলেন ট্রাম্প, স্থগিত আসবাব-সামগ্রীর নতুন হার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কাঠের আসবাব, গৃহসজ্জা এবং রান্নাঘরের সামগ্রীর ওপর আরোপ করা অতিরিক্ত শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছে। আগামী দুই বছর এই তিন শ্রেণীর পণ্যের ওপর পুরানো ২৫ শতাংশ শুল্কই বহাল থাকবে বলে বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে।

গত এপ্রিলে এই পণ্যগুলোর ওপর শুল্ক ২৫ শতাংশে নির্ধারণ করা হয়েছিল। পরে অক্টোবরে গৃহসজ্জা ও রান্নাঘরের সরঞ্জামের শুল্ক ৫০ শতাংশ এবং কাঠের আসবাবের শুল্ক ৩০ শতাংশে বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প। নির্বাহী আদেশে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হওয়ার কথা থাকলেও, এবার তা আরও এক বছর পিছিয়ে ২০২৭ সালের ১ জানুয়ারি করা হয়েছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে—এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অক্টোবরে বর্ধিত শুল্কের খবরের পর থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে এসব পণ্যের দাম বাড়তে শুরু করেছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...