বিক্ষোভকারীদের হত্যা করলে হস্তক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ৪:২৩ পিএম
বিক্ষোভকারীদের হত্যা করলে হস্তক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ইরানে চলা বিক্ষোভে শান্তিপূর্ণ কোনো প্রতিবাদকারী নিহত হলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার তিনি এক বার্তায় ইরানের বিরুদ্ধে ‘লকড অ্যান্ড লোডেড’ অর্থাৎ সম্পূর্ণ প্রস্তুত থাকার ঘোষণা দেন।

ইরানজুড়ে অর্থনৈতিক মন্দা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে শুরু হওয়া এই আন্দোলন বৃহস্পতিবার সহিংস রূপ নেয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বিভিন্ন শহরে অন্তত ছয়জন নিহত হয়েছেন। চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের লর্ডেগান এবং লোরেস্তান প্রদেশের আজনা শহরে এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে রাজধানী তেহরান থেকে দোকানদারদের ধর্মঘটের মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয়েছিল।

ট্রাম্পের এমন কঠোর অবস্থান দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। যদিও বর্তমান বিক্ষোভের ধরন ২০২২ সালের বৃহৎ গণআন্দোলনের তুলনায় কিছুটা ছোট, তবুও সরকারের ওপর চাপ সৃষ্টি করতে এটি সক্ষম হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...