মাদুরোকে চাপে রাখতে ভেনেজুয়েলার তেল খাতে নিষেধাজ্ঞা
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের ওপর অব্যাহত চাপ প্রয়োগের অংশ হিসেবে দেশটির তেল খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার, ৩১ ডিসেম্বর ট্রাম্প প্রশাসন ওই অঞ্চলের চারটি কোম্পানি এবং তাদের মালিকানাধীন তেলবাহী ট্যাংকারগুলোর বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেয়। এর আগে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়ে এবং মাদক পাচারের সন্দেহে দুই ডজনেরও বেশি জাহাজের ওপর হামলা চালিয়েছিল ওয়াশিংটন।
চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলার জলসীমায় চলাচলকারী সব অনুমোদিত জাহাজের ওপর অবরোধ ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাবে দেশটির তেল রফতানি নভেম্বরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে আসে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, মাদুরো সরকারকে নিষেধাজ্ঞা ফাঁকি দিতে সহযোগিতা করা ব্যবসায়ীদের লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাভুক্ত ট্যাংকারগুলোর মালিকানা অস্পষ্ট এবং এগুলোর আন্তর্জাতিক মানদণ্ডের বীমা সুবিধা নেই, যাকে সাধারণত ‘ছায়া বহর’ বলা হয়ে থাকে।

ট্রেজারি বিভাগ স্পষ্ট সতর্কবার্তা জারি করে বলেছে, যারা ভেনেজুয়েলার তেল বাণিজ্যের সাথে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞার বিষয়ে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
মাদুরোকে চাপে রাখতে ভেনেজুয়েলার তেল খাতে নিষেধাজ্ঞা
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের ওপর অব্যাহত চাপ প্রয়োগের অংশ হিসেবে দেশটির তেল খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার, ৩১ ডিসেম্বর ট্রাম্প প্রশাসন ওই অঞ্চলের চারটি কোম্পানি এবং তাদের মালিকানাধীন তেলবাহী ট্যাংকারগুলোর বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেয়। এর আগে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়ে এবং মাদক পাচারের সন্দেহে দুই ডজনেরও বেশি জাহাজের ওপর হামলা চালিয়েছিল ওয়াশিংটন।
চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলার জলসীমায় চলাচলকারী সব অনুমোদিত জাহাজের ওপর অবরোধ ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাবে দেশটির তেল রফতানি নভেম্বরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে আসে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, মাদুরো সরকারকে নিষেধাজ্ঞা ফাঁকি দিতে সহযোগিতা করা ব্যবসায়ীদের লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাভুক্ত ট্যাংকারগুলোর মালিকানা অস্পষ্ট এবং এগুলোর আন্তর্জাতিক মানদণ্ডের বীমা সুবিধা নেই, যাকে সাধারণত ‘ছায়া বহর’ বলা হয়ে থাকে।

ট্রেজারি বিভাগ স্পষ্ট সতর্কবার্তা জারি করে বলেছে, যারা ভেনেজুয়েলার তেল বাণিজ্যের সাথে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞার বিষয়ে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…