নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি, শপথ নিলেন কুরআন স্পর্শ করে
নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র হিসেবে দায়িত্ব নিলেন জোহরান মামদানি। বুধবার মধ্যরাত ১২টা ৪ মিনিটে ম্যানহাটনের সিটি হলের নিচে অবস্থিত একটি ঐতিহাসিক সাবওয়ে স্টেশনে পবিত্র কুরআন স্পর্শ করে শপথ গ্রহণ করেন তিনি। এর মাধ্যমে শহরটিতে প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি এই পদে অধিষ্ঠিত হলেন।
মাত্র ৩৪ বছর বয়সে এই ঐতিহাসিক জয় অর্জন করেছেন আফ্রিকায় জন্ম নেওয়া মামদানি। অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান বার্নি স্যান্ডার্স। এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী রামা দুয়াজি, রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেতিসিয়া জেমস এবং আলেক্সান্দ্রিয়া ওক্যাসিও-কোর্টেজ। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি প্রাক্তন মেয়র এরিক অ্যাডামসের ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বরের পর থেকে জারি করা সব নির্বাহী আদেশ বাতিল করেছেন। তবে তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় কিছু আদেশ পুনরায় জারি করা হবে।

নতুন মেয়র জানিয়েছেন, তিনি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক নীতিতে বিশ্বাস করেন এবং তাকে চরমপন্থী বলা হলেও তিনি তার আদর্শ থেকে সরে যাবেন না। তিনি বলেন, সাহসিকতার সাথে শাসন কার্য শুরু হয়েছে এবং ব্যর্থতার ভয় না পেয়ে সবার জন্য কাজ করে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন। তার পরিকল্পনার মধ্যে রয়েছে বিনামূল্যে চাইল্ডকেয়ার ও বাস সেবা, প্রায় ১০ লাখ পরিবারের ভাড়া স্থগিত এবং শহর পরিচালিত নতুন গ্রোসারি স্টোর প্রতিষ্ঠা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি, শপথ নিলেন কুরআন স্পর্শ করে
নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র হিসেবে দায়িত্ব নিলেন জোহরান মামদানি। বুধবার মধ্যরাত ১২টা ৪ মিনিটে ম্যানহাটনের সিটি হলের নিচে অবস্থিত একটি ঐতিহাসিক সাবওয়ে স্টেশনে পবিত্র কুরআন স্পর্শ করে শপথ গ্রহণ করেন তিনি। এর মাধ্যমে শহরটিতে প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি এই পদে অধিষ্ঠিত হলেন।
মাত্র ৩৪ বছর বয়সে এই ঐতিহাসিক জয় অর্জন করেছেন আফ্রিকায় জন্ম নেওয়া মামদানি। অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান বার্নি স্যান্ডার্স। এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী রামা দুয়াজি, রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেতিসিয়া জেমস এবং আলেক্সান্দ্রিয়া ওক্যাসিও-কোর্টেজ। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি প্রাক্তন মেয়র এরিক অ্যাডামসের ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বরের পর থেকে জারি করা সব নির্বাহী আদেশ বাতিল করেছেন। তবে তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় কিছু আদেশ পুনরায় জারি করা হবে।

নতুন মেয়র জানিয়েছেন, তিনি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক নীতিতে বিশ্বাস করেন এবং তাকে চরমপন্থী বলা হলেও তিনি তার আদর্শ থেকে সরে যাবেন না। তিনি বলেন, সাহসিকতার সাথে শাসন কার্য শুরু হয়েছে এবং ব্যর্থতার ভয় না পেয়ে সবার জন্য কাজ করে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন। তার পরিকল্পনার মধ্যে রয়েছে বিনামূল্যে চাইল্ডকেয়ার ও বাস সেবা, প্রায় ১০ লাখ পরিবারের ভাড়া স্থগিত এবং শহর পরিচালিত নতুন গ্রোসারি স্টোর প্রতিষ্ঠা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…