বিজ্ঞাপন

পোল্যান্ডে তুষারধসে জনজীবন বিপর্যস্ত, নিহতের খবর নেই

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ১১:৩০ এএম
পোল্যান্ডে তুষারধসে জনজীবন বিপর্যস্ত, নিহতের খবর নেই

গত কয়েকদিন ধরে পোল্যান্ডে ভারী বরফপাতের ফলে গোটা দেশে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। বুধবার রাতে রাজধানী ওয়ারশ এবং গদানস্কের মধ্যবর্তী মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়। তীব্র শীত ও বরফপাতের কারণে শতাধিক মানুষকে গাড়ির ভেতরই রাত কাটাতে হয়েছে।

উত্তরাঞ্চলের ওয়ার্মিয়া-মাসুরিয়া এলাকায় পরিস্থিতি সবচেয়ে সংকটাপন্ন, যেখানে একাধিক সড়ক বন্ধ রয়েছে এবং প্রায় দুই হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। দেশের পশ্চিম ও পূর্বাঞ্চলে তৃতীয় স্তরের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সারাদেশেই এই প্রতিকূল আবহাওয়ার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।

বিজ্ঞাপন

ডেপুটি স্টেট মন্ত্রী স্তানিস্লাভ বুকোভিয়েতস জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে রেল ও বিমান চলাচলে বিঘ্ন ঘটায় ভ্রমণকারীরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...