পোল্যান্ডে তুষারঝড়ে বিপর্যয়, গাড়িতে আটকে রাত কাটালেন শতাধিক

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ১১:১৭ এএম
পোল্যান্ডে তুষারঝড়ে বিপর্যয়, গাড়িতে আটকে রাত কাটালেন শতাধিক

টানা কয়েক দিনের প্রবল তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে পোল্যান্ডের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে বুধবার রাতে রাজধানী ওয়ারশ থেকে গদানস্ক পর্যন্ত মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। প্রচণ্ড ঠান্ডায় অনেকেই গাড়ি থেকে নামতে পারেননি; ফলে বহু মানুষকে শীতের রাতে নিজেদের যানবাহনেই আশ্রয় নিতে হয়েছে।

দেশটির উত্তরাঞ্চলীয় ওয়ার্মিয়া-মাসুরিয়া এলাকায় পরিস্থিতি সবচেয়ে সংকটজনক বলে জানা গেছে। সেখানে অতিরিক্ত তুষারপাতের কারণে একাধিক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে প্রায় দুই হাজার মানুষ অন্ধকারে রয়েছেন। এমন পরিস্থিতিতে পশ্চিম ও পূর্বাঞ্চলের বাসিন্দাদের জন্য তৃতীয় স্তরের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, ডেপুটি স্টেট মন্ত্রী স্তানিস্লাভ বুকোভিয়েতস জানিয়েছেন, এখন পর্যন্ত এই দুর্যোগে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে তুষারপাতের প্রভাবে ট্রেন এবং বিমান চলাচলে ব্যাপক বিলম্ব ও বিঘ্ন ঘটছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...