উত্তেজনার মাঝে ভেনেজুয়েলায় আটক ৫ মার্কিন

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ১১:০৩ এএম
উত্তেজনার মাঝে ভেনেজুয়েলায় আটক ৫ মার্কিন

দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পাঁচ মার্কিন নাগরিককে আটক করেছে ভেনেজুয়েলা। ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেলবাহী জাহাজে হামলা ও ড্রোন অভিযান জোরদার করার পর এই পদক্ষেপ নেওয়া হলো।

এক মার্কিন কর্মকর্তার সূত্রে জানা গেছে, আটকদের মধ্যে তিনজন দ্বৈত নাগরিক, যাদের কাছে উভয় দেশের পাসপোর্ট রয়েছে। অন্য দুজন শুধুই মার্কিন নাগরিক এবং তাদের ভেনেজুয়েলার সঙ্গে কোনো সম্পর্ক স্পষ্ট হয়নি। আটকদের মধ্যে কেউ বৈধ অভিযোগের মুখোমুখি হলেও, যুক্তরাষ্ট্র অন্তত দুজনকে ‘ভুলভাবে আটক’ হিসেবে ঘোষণার সম্ভাবনা তদন্ত করছে।

মাদক পাচার রোধের অজুহাতে গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক অভিযান চালিয়ে আসছে ওয়াশিংটন। এসব অভিযানের ধারাবাহিকতায় এখন পর্যন্ত ২৯টি আক্রমণে অন্তত ১০৫ জন নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের আটক দুই পক্ষের সম্পর্কের আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...