বিজ্ঞাপন

ডিআর কঙ্গোতে চলমান সহিংসতায় নিহত সাড়ে ১৫০০, বাস্তুচ্যুত ৫ লাখ

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ১০:৪৫ এএম
ডিআর কঙ্গোতে চলমান সহিংসতায় নিহত সাড়ে ১৫০০, বাস্তুচ্যুত ৫ লাখ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় দক্ষিণ কিভু প্রদেশে চলমান সংঘাতে অন্তত সাড়ে পনেরোশ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। গত ডিসেম্বর মাসের শুরু থেকে এই এলাকাজুড়ে সহিংসতা তীব্র আকার ধারণ করে। দেশটির সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, কামানিওলা থেকে উভিরা পর্যন্ত এলাকায় সশস্ত্র সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির কারণে এই বিপুল প্রাণহানির ঘটনা ঘটেছে।

নিরাপত্তাহীনতার কারণে প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। যুদ্ধের ফ্রন্টলাইন ধীরে ধীরে দক্ষিণ দিকে সরে যাওয়ায় উভিরা, ফিজি এবং মওয়েঙ্গাসহ দক্ষিণ কিভুর বিস্তীর্ণ অঞ্চল এখন সহিংসতার কবলে পড়েছে। এই পরিস্থিতির জন্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছে সরকার এবং তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

ডিআর কঙ্গোর পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরেই অস্থিরতায় ভুগছে, বিশেষ করে ২০২১ সালে এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর পুনরুত্থানের পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। কিনশাসার অভিযোগ, প্রতিবেশী রুয়ান্ডা এই বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, যদিও কিগালি এই অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে এসেছে। সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক পথে জবাবদিহি নিশ্চিত করার কথা জানিয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...