গ্যাসনির্ভর অর্থনীতির পরিবর্তন, ক্রিপ্টো বৈধ করল তুর্কমেনিস্তান
মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান আনুষ্ঠানিকভাবে ক্রিপ্টোকারেন্সি মাইনিং এবং এর আর্থিক লেনদেনের অনুমতি দিয়েছে। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশটির প্রেসিডেন্ট সেরদার বেরদিমুখামেদভ এই সংক্রান্ত আইনে স্বাক্ষর করেন, যা গ্যাসনির্ভর এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত অর্থনীতির জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন আইনের অধীনে ভার্চুয়াল সম্পদগুলো দেওয়ানি আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে এবং ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলোকে লাইসেন্স দেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। তবে ডিজিটাল মুদ্রাকে কোনোভাবেই আইনি পেমেন্ট মাধ্যম, সরকারি মুদ্রা বা কোনো সিকিউরিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।

বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুদসমৃদ্ধ এই দেশটি এখন অর্থনীতি ও প্রশাসনিক কার্যক্রম ডিজিটাল করার পথে হাঁটছে। চীন ও প্রতিবেশী দেশগুলোর সাথে গ্যাস পাইপলাইন প্রকল্পের পাশাপাশি এই নীতিগত পরিবর্তন সাবেক সোভিয়েত রাষ্ট্রটিকে বিশ্ব অর্থনীতিতে নতুনভাবে সম্পৃক্ত করতে সহায়তা করবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
গ্যাসনির্ভর অর্থনীতির পরিবর্তন, ক্রিপ্টো বৈধ করল তুর্কমেনিস্তান
মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান আনুষ্ঠানিকভাবে ক্রিপ্টোকারেন্সি মাইনিং এবং এর আর্থিক লেনদেনের অনুমতি দিয়েছে। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশটির প্রেসিডেন্ট সেরদার বেরদিমুখামেদভ এই সংক্রান্ত আইনে স্বাক্ষর করেন, যা গ্যাসনির্ভর এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত অর্থনীতির জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন আইনের অধীনে ভার্চুয়াল সম্পদগুলো দেওয়ানি আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে এবং ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলোকে লাইসেন্স দেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। তবে ডিজিটাল মুদ্রাকে কোনোভাবেই আইনি পেমেন্ট মাধ্যম, সরকারি মুদ্রা বা কোনো সিকিউরিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।

বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুদসমৃদ্ধ এই দেশটি এখন অর্থনীতি ও প্রশাসনিক কার্যক্রম ডিজিটাল করার পথে হাঁটছে। চীন ও প্রতিবেশী দেশগুলোর সাথে গ্যাস পাইপলাইন প্রকল্পের পাশাপাশি এই নীতিগত পরিবর্তন সাবেক সোভিয়েত রাষ্ট্রটিকে বিশ্ব অর্থনীতিতে নতুনভাবে সম্পৃক্ত করতে সহায়তা করবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…