ইরানে বিক্ষোভে সংঘাত, অর্থনৈতিক দুরবস্থায় নিহত ৬

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ৯:৫১ এএম
ইরানে বিক্ষোভে সংঘাত, অর্থনৈতিক দুরবস্থায় নিহত ৬

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দারিদ্র্যের প্রতিবাদে ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। গত ২৯ ডিসেম্বর রোববার তেহরানসহ বিভিন্ন শহরে শুরু হওয়া এই অস্থিরতার ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতদের মধ্যে পাঁচজন বিক্ষোভকারী এবং একজন আধাসামরিক বাহিনী বাসিজের সদস্য রয়েছেন। লোর্দেগান, আজনা ও কৌদাশত শহরে এই হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের নিক্ষিপ্ত ইট-পাটকেলের আঘাতে নিরাপত্তা বাহিনীর অন্তত ১৩ জন সদস্য আহত হয়েছেন। মূলত অর্থনৈতিক সংকটের প্রতিবাদে তেহরানের ব্যবসায়ীদের ধর্মঘটকে কেন্দ্র করেই এই পরিস্থিতির সৃষ্টি হয়।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং মুদ্রার মান কমে যাওয়ার কারণে ইরানের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রাগুলোর একটি ইরানি রিয়ালের বিপুল পতন ঘটেছে, ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন, যা পরবর্তীতে সহিংস রূপ ধারণ করে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...