লেভ বিদায়, ইউরো স্বাগত: ইউরোজোনের ২১তম সদস্য হলো বুলগেরিয়া
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউরোজোনের ২১তম সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বলকান রাষ্ট্র বুলগেরিয়া। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকেই দেশটির একমাত্র সরকারি মুদ্রা হিসেবে ‘ইউরো’ ব্যবহারের আনুষ্ঠানিক সূচনা হয় এবং একইসাথে প্রাচীন মুদ্রা ‘লেভ’-এর প্রচলন বন্ধ করা হয়। এ উপলক্ষ্যে রাজধানী সোফিয়ায় দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ভবনে ইউরোর প্রতীক উন্মোচন করা হয় এবং আতশবাজি প্রদর্শনের মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করা হয়।
ইউরোজোনে বুলগেরিয়ার যোগদানের ফলে এখন ইউরো মুদ্রা ব্যবহারকারী ইউরোপীয় নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ কোটির বেশি। ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পর থেকেই প্রায় ৬৭ লাখ জনসংখ্যার এই দেশটি ইউরোজোনে অন্তর্ভুক্তির জন্য প্রচেষ্টা চালিয়ে আসছিল। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে সর্বশেষ ক্রোয়েশিয়া এই জোনে যোগ দিয়েছিল। নতুন এই মর্যাদার কারণে বুলগেরিয়া এখন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) সুদহার নির্ধারণে ভূমিকা রাখা গভর্নিং কাউন্সিলে আসন লাভ করতে সক্ষম হবে।

যদিও এটি একটি বড় অর্জন, তবে জনমত জরিপে দেখা গেছে যে ইউরো গ্রহণের বিষয়ে বুলগেরিয়ার সাধারণ মানুষের মধ্যে মতামতের বিভাজন রয়েছে। তা সত্ত্বেও, ইউরোপীয় ইউনিয়নের মূল স্রোতের সাথে একাত্ম হওয়ার মাধ্যমে দেশটির অর্থনীতিতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্যে আরও সুযোগ সৃষ্টি পাবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
লেভ বিদায়, ইউরো স্বাগত: ইউরোজোনের ২১তম সদস্য হলো বুলগেরিয়া
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউরোজোনের ২১তম সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বলকান রাষ্ট্র বুলগেরিয়া। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকেই দেশটির একমাত্র সরকারি মুদ্রা হিসেবে ‘ইউরো’ ব্যবহারের আনুষ্ঠানিক সূচনা হয় এবং একইসাথে প্রাচীন মুদ্রা ‘লেভ’-এর প্রচলন বন্ধ করা হয়। এ উপলক্ষ্যে রাজধানী সোফিয়ায় দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ভবনে ইউরোর প্রতীক উন্মোচন করা হয় এবং আতশবাজি প্রদর্শনের মাধ্যমে এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করা হয়।
ইউরোজোনে বুলগেরিয়ার যোগদানের ফলে এখন ইউরো মুদ্রা ব্যবহারকারী ইউরোপীয় নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ কোটির বেশি। ২০০৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পর থেকেই প্রায় ৬৭ লাখ জনসংখ্যার এই দেশটি ইউরোজোনে অন্তর্ভুক্তির জন্য প্রচেষ্টা চালিয়ে আসছিল। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে সর্বশেষ ক্রোয়েশিয়া এই জোনে যোগ দিয়েছিল। নতুন এই মর্যাদার কারণে বুলগেরিয়া এখন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) সুদহার নির্ধারণে ভূমিকা রাখা গভর্নিং কাউন্সিলে আসন লাভ করতে সক্ষম হবে।

যদিও এটি একটি বড় অর্জন, তবে জনমত জরিপে দেখা গেছে যে ইউরো গ্রহণের বিষয়ে বুলগেরিয়ার সাধারণ মানুষের মধ্যে মতামতের বিভাজন রয়েছে। তা সত্ত্বেও, ইউরোপীয় ইউনিয়নের মূল স্রোতের সাথে একাত্ম হওয়ার মাধ্যমে দেশটির অর্থনীতিতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্যে আরও সুযোগ সৃষ্টি পাবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…