খেরসনে ড্রোন হামলায় শিশুসহ নিহত ২৪, তীব্র নিন্দা মস্কোর
রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নতুন বছর উদযাপনের উৎসবে জড়ো হওয়া মানুষের ওপর এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে মস্কো। নিহতদের মধ্যে শিশু রয়েছে এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
খেরসনের রাশিয়াপন্থী গভর্নর ভ্লাদিমির সালদো জানান, উপকূলীয় গ্রাম খোরলিতে একটি হোটেল ও ক্যাফেতে তিনটি ড্রোন আঘাত হানে। তিনি এটিকে বেসামরিক মানুষের ওপর ইচ্ছাকৃত হামলা বলে উল্লেখ করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে এবং পশ্চিমা দেশগুলোকে এর জন্য দায়ী করেছে। এছাড়া, মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও ইউক্রেনের পশ্চিমা মিত্রদের সমালোচনা করেছেন।

অবশ্য বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা কেবল সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোতে আঘাত হানে। এদিকে, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের ইলস্কি তেল শোধনাগার এবং তাতারস্তানের আলমেতিয়েভস্কেও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া খেরসনসহ চারটি অঞ্চলকে সংযুক্ত করলেও আন্তর্জাতিকভাবে তা স্বীকৃত নয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
খেরসনে ড্রোন হামলায় শিশুসহ নিহত ২৪, তীব্র নিন্দা মস্কোর
রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নতুন বছর উদযাপনের উৎসবে জড়ো হওয়া মানুষের ওপর এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে মস্কো। নিহতদের মধ্যে শিশু রয়েছে এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
খেরসনের রাশিয়াপন্থী গভর্নর ভ্লাদিমির সালদো জানান, উপকূলীয় গ্রাম খোরলিতে একটি হোটেল ও ক্যাফেতে তিনটি ড্রোন আঘাত হানে। তিনি এটিকে বেসামরিক মানুষের ওপর ইচ্ছাকৃত হামলা বলে উল্লেখ করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে এবং পশ্চিমা দেশগুলোকে এর জন্য দায়ী করেছে। এছাড়া, মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও ইউক্রেনের পশ্চিমা মিত্রদের সমালোচনা করেছেন।

অবশ্য বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা কেবল সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোতে আঘাত হানে। এদিকে, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের ইলস্কি তেল শোধনাগার এবং তাতারস্তানের আলমেতিয়েভস্কেও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া খেরসনসহ চারটি অঞ্চলকে সংযুক্ত করলেও আন্তর্জাতিকভাবে তা স্বীকৃত নয়।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…