অর্থনীতির প্রতিবাদে ইরানে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৬

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ৯:২৩ এএম
অর্থনীতির প্রতিবাদে ইরানে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৬

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দারিদ্র্যের প্রতিবাদে ইরানে শুরু হওয়া বিক্ষোভে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৬ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন বিক্ষোভকারী এবং ১ জন আধাসামরিক বাহিনী বাসিজের সদস্য রয়েছেন। এছাড়া এই সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। গত ২৯ ডিসেম্বর রোববার থেকে শুরু হওয়া এই আন্দোলনে ইরানের বিভিন্ন শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বিশ্ববাজারে ইরানি রিয়ালের মানের ধারাবাহিক পতনের কারণে দেশটির সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে। এরই প্রতিবাদে তেহরানের দোকান মালিকরা ধর্মঘটের ডাক দেন। রোববার রাজধানীর বেশিরভাগ বাজার ও শপিং কমপ্লেক্স বন্ধ ছিল। ব্যবসায়ীদের এই কর্মসূচিতে সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি মেটাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।

পশ্চিমাঞ্চলীয় লোর্দেগান, আজনা এবং কৌদাশত শহরে এই সহিংসতা সবচেয়ে তীব্র আকার ধারণ করে। বিক্ষোভকারীদের ছোড়া ইট ও পাটকেলের আঘাতে অধিকাংশ পুলিশ ও বাসিজ সদস্য আহত হন। নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, লোর্দেগানে ২ জন, আজনায় ৩ জন এবং কৌদাশতে ১ জনের মৃত্যু হয়েছে। মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার চরম দ্রুতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সরকারের বিরুদ্ধে জনমনে ক্ষোভ দিন দিন বাড়ছে, যার প্রতিফলন ঘটছে রাস্তায়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...