ইরানে অর্থনৈতিক বিপর্যয়ে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৬
ইরানে মহার্ঘ্য ও দারিদ্র্যের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৯ ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের ধাওয়াধাওয়ি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পাঁচজন বিক্ষোভকারী এবং একজন আধাসামরিক বাহিনী বাসিজের সদস্য নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও ১৭ জন।
পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জানা গেছে, আহতদের মধ্যে ১৩ জনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সংঘাতের মূল কেন্দ্রগুলো ছিল লোর্দেগান, আজনা এবং পশ্চিমাঞ্চলীয় কৌদাশত শহর। অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ডলারের বিপরীতে দেশীয় মুদ্রা রিয়ালের বিপুল পতনের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম বিপর্যয়ের মুখে পতিত হয়েছে।

তেহরানের দোকানমালিকরা গত রোববার অর্থনৈতিক স্থবিরতা ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘণের ডাক দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজধানীর বেশিরভাগ দোকানপাট ও শপিং কমপ্লেক্স বন্ধ থাকায় সাধারণ মানুষ এতে সাড়া দেন এবং শান্তিপূর্ণ কর্মসূচি দ্রুত সহিংস বিক্ষোভে রূপ নেয়। অর্থনৈতিক এই সংকট সামনে আরও গুরুতর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানে অর্থনৈতিক বিপর্যয়ে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৬
ইরানে মহার্ঘ্য ও দারিদ্র্যের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৯ ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের ধাওয়াধাওয়ি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পাঁচজন বিক্ষোভকারী এবং একজন আধাসামরিক বাহিনী বাসিজের সদস্য নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও ১৭ জন।
পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে জানা গেছে, আহতদের মধ্যে ১৩ জনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সংঘাতের মূল কেন্দ্রগুলো ছিল লোর্দেগান, আজনা এবং পশ্চিমাঞ্চলীয় কৌদাশত শহর। অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ডলারের বিপরীতে দেশীয় মুদ্রা রিয়ালের বিপুল পতনের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম বিপর্যয়ের মুখে পতিত হয়েছে।

তেহরানের দোকানমালিকরা গত রোববার অর্থনৈতিক স্থবিরতা ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘণের ডাক দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজধানীর বেশিরভাগ দোকানপাট ও শপিং কমপ্লেক্স বন্ধ থাকায় সাধারণ মানুষ এতে সাড়া দেন এবং শান্তিপূর্ণ কর্মসূচি দ্রুত সহিংস বিক্ষোভে রূপ নেয়। অর্থনৈতিক এই সংকট সামনে আরও গুরুতর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…