গাম্বিয়ার উপকূলে নৌকাডুবি: ৭ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার উপকূলে এক ভয়াবহ নৌকা ডুবির ঘটনায় অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর আশায় রওনা হওয়া ওই নৌকায় প্রায় ২০০ জনেরও বেশি মানুষ ছিলেন। এখন পর্যন্ত নিহতের সংখ্যা সাত জন বলা হলেও এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন, যা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতে নর্থ ব্যাংক অঞ্চলের কাছাকাছি একটি গ্রামের উপকূলে এই দুর্ঘটনা ঘটে। জরুরি সংকেত পেয়ে নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযানে নামে এবং একটি মাছ ধরার ট্রলারও তাদের সঙ্গে যোগ দেয়। অভিযানে এখন পর্যন্ত ৯৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে তাদের অনেকেই গুরুতর আহত। পরে ডুবে যাওয়া নৌকাটি একটি বালুচরে আটকে থাকা অবস্থায় দেখা যায়।

প্রতি বছরই ইউরোপের স্বপ্ন নিয়ে হাজার হাজার অভিবাসী গাম্বিয়া থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার ঝুঁকি নেন। ইউরোপীয় ইউনিয়নের তথ্যমতে, ২০২৪ সালে প্রায় ৪৬ হাজার মানুষ ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। কিন্তু এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে প্রাণ হারিয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ, যা আগের বছরের তুলনায় ৫৮ শতাংশ বেশি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
গাম্বিয়ার উপকূলে নৌকাডুবি: ৭ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার উপকূলে এক ভয়াবহ নৌকা ডুবির ঘটনায় অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর আশায় রওনা হওয়া ওই নৌকায় প্রায় ২০০ জনেরও বেশি মানুষ ছিলেন। এখন পর্যন্ত নিহতের সংখ্যা সাত জন বলা হলেও এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন, যা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) মধ্যরাতে নর্থ ব্যাংক অঞ্চলের কাছাকাছি একটি গ্রামের উপকূলে এই দুর্ঘটনা ঘটে। জরুরি সংকেত পেয়ে নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযানে নামে এবং একটি মাছ ধরার ট্রলারও তাদের সঙ্গে যোগ দেয়। অভিযানে এখন পর্যন্ত ৯৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে তাদের অনেকেই গুরুতর আহত। পরে ডুবে যাওয়া নৌকাটি একটি বালুচরে আটকে থাকা অবস্থায় দেখা যায়।

প্রতি বছরই ইউরোপের স্বপ্ন নিয়ে হাজার হাজার অভিবাসী গাম্বিয়া থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার ঝুঁকি নেন। ইউরোপীয় ইউনিয়নের তথ্যমতে, ২০২৪ সালে প্রায় ৪৬ হাজার মানুষ ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। কিন্তু এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে প্রাণ হারিয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ, যা আগের বছরের তুলনায় ৫৮ শতাংশ বেশি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…