গাম্বিয়ার উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ৭ ও নিখোঁজ অনেকে
ইউরোপ গমনেচ্ছু অভিবাসীদের বহনকারী একটি নৌকা গাম্বিয়ার উপকূলে ডুবে যাওয়ার ঘটনায় অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দেশটির নর্থ ব্যাংক অঞ্চলের একটি গ্রামের নিকটবর্তী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নৌকায় ২০০ জনেরও বেশি যাত্রী ছিলেন এবং এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে গাম্বিয়ান নৌবাহিনীর জাহাজগুলো দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং পাশাপাশি একটি মৎস্যজীবী নৌকাও এ কাজে সহযোগিতা করে। প্রাথমিকভাবে ৯৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও তাদের অনেকেই গুরুতর আহত। পরে ডুবে যাওয়া নৌকাটি একটি বালুচরে আটকে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায়। গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, গত ১ জানুয়ারি মধ্যরাতে এই ট্র্যাজেডি ঘটে।

পশ্চিম আফ্রিকার অভিবাসীদের কাছে ইউরোপের প্রবেশদ্বার হিসেবে পরিচিত স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর অন্যতম পথ হলো গাম্বিয়া। ২০২৪ সালে এই পথে প্রায় ৪৬ হাজারের বেশি মানুষ ইউরোপে প্রবেশ করেছেন। তবে এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে প্রাণ হারিয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রোন্তেরাসের তথ্য অনুযায়ী, গত বছর আটলান্টিক মহাসাগর পার হওয়ার সময় মৃত্যুর সংখ্যা আগের বছরের তুলনায় ৫৮ শতাংশ বেড়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
গাম্বিয়ার উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ৭ ও নিখোঁজ অনেকে
ইউরোপ গমনেচ্ছু অভিবাসীদের বহনকারী একটি নৌকা গাম্বিয়ার উপকূলে ডুবে যাওয়ার ঘটনায় অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দেশটির নর্থ ব্যাংক অঞ্চলের একটি গ্রামের নিকটবর্তী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নৌকায় ২০০ জনেরও বেশি যাত্রী ছিলেন এবং এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে গাম্বিয়ান নৌবাহিনীর জাহাজগুলো দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং পাশাপাশি একটি মৎস্যজীবী নৌকাও এ কাজে সহযোগিতা করে। প্রাথমিকভাবে ৯৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও তাদের অনেকেই গুরুতর আহত। পরে ডুবে যাওয়া নৌকাটি একটি বালুচরে আটকে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায়। গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, গত ১ জানুয়ারি মধ্যরাতে এই ট্র্যাজেডি ঘটে।

পশ্চিম আফ্রিকার অভিবাসীদের কাছে ইউরোপের প্রবেশদ্বার হিসেবে পরিচিত স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর অন্যতম পথ হলো গাম্বিয়া। ২০২৪ সালে এই পথে প্রায় ৪৬ হাজারের বেশি মানুষ ইউরোপে প্রবেশ করেছেন। তবে এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে প্রাণ হারিয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রোন্তেরাসের তথ্য অনুযায়ী, গত বছর আটলান্টিক মহাসাগর পার হওয়ার সময় মৃত্যুর সংখ্যা আগের বছরের তুলনায় ৫৮ শতাংশ বেড়েছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…