গাম্বিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবি: সাত জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ৯:০১ এএম
গাম্বিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবি: সাত জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা করার কারণে এখনো অনেকে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৯৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে উদ্ধার হওয়া অনেকের শারীরিক অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

গাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দেশটির নর্থ ব্যাংক অঞ্চলের একটি গ্রামের নিকটবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিপদ সংকেত পেয়েই গাম্বিয়ান নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং একটি মৎস্য জাহাজও তাদের সহায়তায় এগিয়ে আসে। পরে দুর্ঘটনাকবলিত ওই নৌকাটি একটি বালুচরে আটকে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায়।

উল্লেখ্য, স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ হয়ে ইউরোপে প্রবেশের জন্য গাম্বিয়া বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৪৬ হাজারের বেশি অভিবাসী এই পথে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। তবে এই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে প্রাণহানির সংখ্যাও বেড়েছে। মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রোন্তেরাসের হিসাব অনুযায়ী, গত বছর আটলান্টিক মহাসাগর পারি দিতে গিয়ে ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যা ২০২৩ সালের তুলনায় ৫৮ শতাংশ বেশি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...