নেদারল্যান্ডসে আতশবাজিতে নিহত ২, পুড়ে ছাই ঐতিহাসিক গির্জা
নতুন বছরকে বরণ করতে গিয়ে নেদারল্যান্ডসে বিপজ্জনক আকার ধারণ করেছে আতশবাজি উৎসব। এসময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি রাজধানী আমস্টারডামের কেন্দ্রস্থলে অবস্থিত একটি প্রাচীন গির্জা অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আমস্টারডামের নিকটবর্তী এলাকায় ৩৮ বছর বয়সী এক ব্যক্তি এবং পূর্বাঞ্চলীয় শহর নিজমেগেনে এক কিশোর আতশবাজির ঘটনায় নিহত হয়েছেন। এছাড়া শহরের ভন্ডেলপার্কের সন্নিকটে ১৮৭২ সালে নির্মিত একটি গির্জায় মধ্যরাতে আগুন লাগে। দমকল বাহিনী জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নেদারল্যান্ডসে নববর্ষের প্রাক্কালে আতশবাজি ফাটানো একটি ঐতিহ্য হলেও এবার তা ব্যাপক সহিংসতার রূপ নেয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই সময় বেশ কয়েকটি শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করতে হয়েছে এবং প্রায় ২৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। ভারী আতশবাজি ও অগ্নিসংযোগের কারণে এবারও ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনাও ঘটেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
নেদারল্যান্ডসে আতশবাজিতে নিহত ২, পুড়ে ছাই ঐতিহাসিক গির্জা
নতুন বছরকে বরণ করতে গিয়ে নেদারল্যান্ডসে বিপজ্জনক আকার ধারণ করেছে আতশবাজি উৎসব। এসময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি রাজধানী আমস্টারডামের কেন্দ্রস্থলে অবস্থিত একটি প্রাচীন গির্জা অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আমস্টারডামের নিকটবর্তী এলাকায় ৩৮ বছর বয়সী এক ব্যক্তি এবং পূর্বাঞ্চলীয় শহর নিজমেগেনে এক কিশোর আতশবাজির ঘটনায় নিহত হয়েছেন। এছাড়া শহরের ভন্ডেলপার্কের সন্নিকটে ১৮৭২ সালে নির্মিত একটি গির্জায় মধ্যরাতে আগুন লাগে। দমকল বাহিনী জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নেদারল্যান্ডসে নববর্ষের প্রাক্কালে আতশবাজি ফাটানো একটি ঐতিহ্য হলেও এবার তা ব্যাপক সহিংসতার রূপ নেয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই সময় বেশ কয়েকটি শহরে দাঙ্গা পুলিশ মোতায়েন করতে হয়েছে এবং প্রায় ২৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। ভারী আতশবাজি ও অগ্নিসংযোগের কারণে এবারও ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনাও ঘটেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…