ইরানে হামলায় নিহত হাজার ছাড়াল, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
০৫ মার্চ ২০২৬ ৯:৪১ এএম
ইরানে হামলায় নিহত হাজার ছাড়াল, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে তেহরান, কোম এবং ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে নিরাপত্তা স্থাপনাগুলো আক্রান্ত হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৫ জনে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, হামলায় ব্যাপক আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে, যাদের মধ্যে অন্তত ৩০০ জন শিশু ও কিশোর রয়েছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, তারা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সামরিক অবস্থানগুলোকেই লক্ষ্যবস্তু করেছিল, বেসামরিক মানুষ নয়।

এর জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ‘ট্রু প্রমিজ-৪’ অপারেশনের অধীনে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ১৯তম দফা হামলা শুরু করেছে। তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে, এই সংঘাত অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...