ট্রাম্পের ইরান হামলার পথ সুগম, সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ

প্রাইম বার্তা অনলাইন
০৫ মার্চ ২০২৬ ৮:৫৮ এএম
ট্রাম্পের ইরান হামলার পথ সুগম, সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ

ইরানে চলমান সামরিক অভিযান সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে বাতিল হয়ে গেছে। বুধবার ভোটাভুটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রায় দিয়েছেন ৫২ জন সিনেটর। ফলে ইরানের বিরুদ্ধে চলা যুদ্ধবিমান হামলা অব্যাহত রাখার পথে আইনি কোনো বাধা আর থাকল না।

স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) মার্কিন সিনেটে ট্রাম্প প্রশাসনের সামরিক ক্ষমতা খর্ব করার প্রচেষ্টা ব্যর্থ হয়। প্রস্তাবটির পক্ষে ৪৭ জন ভোট দিলেও বিরোধীপক্ষে পড়ে ৫২টি ভোট। যদিও আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) প্রতিনিধি পরিষদে একই ধরনের আরেকটি প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা থাকলেও সেটি পাস হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

আইনপ্রণেতাদের অভিযোগ, ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধ শুরু করে ট্রাম্প সাংবিধানিক সীমা লঙ্ঘন করেছেন। সিনেটর টিম কেইন বলেছেন, গোপন বৈঠকেও ট্রাম্প প্রশাসন ইরানের তাৎক্ষণিক আক্রমণের কোনো প্রমাণ দিতে পারেনি। মার্কিন সংবিধান অনুযায়ী, হুমকি ছাড়া যুদ্ধ ঘোষণার একমাত্র ক্ষমতা কংগ্রেসের।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বোমাবর্ষণ শুরু করে। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জেরে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...