বিশ্বজুড়ে নতুন বছর: সৌদিতে রেকর্ড মৃত্যুদণ্ড ও ইরানে সংঘাত

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ৬:১২ এএম
বিশ্বজুড়ে নতুন বছর: সৌদিতে রেকর্ড মৃত্যুদণ্ড ও ইরানে সংঘাত

২০২৫ সালে একবছরে সর্বোচ্চসংখ্যক বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করেছে সৌদি আরব। দেশটিতে গত বছর মোট ৩৫৬ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে, যা মূলত মাদকবিরোধী অভিযানের অংশ বলে জানা গেছে। অন্যদিকে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র চীন জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে দেশটিতে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর ওপর ১৩ শতাংশ কর আরোপ করা হবে, অন্যদিকে শিশু যত্নের সেবা থেকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় কাজ করা ৩৭টি মানবাধিকার সংস্থাকে তাদের কর্মীদের তথ্য দিতে বাধ্য করছে ইসরায়েল; তা না হলে তাদের কার্যক্রম বন্ধের হুমকি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মাদক পাচারের অভিযোগে মার্কিন বাহিনীর হামলায় দুটি নৌকায় থাকা পাঁচজন নিহত হয়েছেন।

প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে বর্ষবরণ উৎসবে মেতেছেন মানুষ। নতুন বছরের প্রথম প্রহরে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। কর্মব্যস্ততা ভুলে তারা আনন্দে মেতে উঠেছেন এবং দিনভর ঘোরাফেরা করছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...