যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের গুরুতর অভিযোগ
ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন, এই দুই দেশ ইরানজুড়ে অন্তত ৩৩টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
ইসমাইল বাঘাই জানান, হাসপাতাল, স্কুল, বাজার এবং আবাসিক এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব হামলা হয়েছে। এর মধ্যে তেহরানের নিলুফার চত্বর, গ্র্যান্ড বাজার এবং ঐতিহাসিক গুলিস্তান প্যালেস কমপ্লেক্সের নাম উল্লেখ করেছেন তিনি। এছাড়া আহভাজের হাসপাতাল ও মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ও আক্রমণের শিকার হয়েছে বলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই হামলার ঘটনায় বেসামরিক হতাহতের খবরও জানিয়েছেন তেহরানের এই কর্মকর্তা। মারাগেহ অঞ্চলের একটি আবাসিক এলাকা এবং লামের্ডের একটি খেলাধুলার হলে হামলার ঘটনায় দুইজন নাগরিক নিহত হয়েছেন। তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের গুরুতর অভিযোগ
ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন, এই দুই দেশ ইরানজুড়ে অন্তত ৩৩টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
ইসমাইল বাঘাই জানান, হাসপাতাল, স্কুল, বাজার এবং আবাসিক এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব হামলা হয়েছে। এর মধ্যে তেহরানের নিলুফার চত্বর, গ্র্যান্ড বাজার এবং ঐতিহাসিক গুলিস্তান প্যালেস কমপ্লেক্সের নাম উল্লেখ করেছেন তিনি। এছাড়া আহভাজের হাসপাতাল ও মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ও আক্রমণের শিকার হয়েছে বলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই হামলার ঘটনায় বেসামরিক হতাহতের খবরও জানিয়েছেন তেহরানের এই কর্মকর্তা। মারাগেহ অঞ্চলের একটি আবাসিক এলাকা এবং লামের্ডের একটি খেলাধুলার হলে হামলার ঘটনায় দুইজন নাগরিক নিহত হয়েছেন। তবে এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…