তেহরানে নতুন করে হামলা চালাল ইসরায়েল, শোনা গেল বিস্ফোরণের শব্দ
ইরানের রাজধানী তেহরানে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার গভীর রাতে দেশটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই নতুন দফা আক্রমণ শুরু করে তেল আবিব।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, তারা তেহরানজুড়ে ইরানি সরকারের সামরিক অবকাঠামোর ওপর অতিরিক্ত হামলা শুরু করেছে। এর আগে তারা পূর্ব তেহরানের একটি কমপাউন্ডে কমান্ড সেন্টার এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবস্থানে ব্যাপক হামলা চালায়। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানা গেছে।
এই সর্বশেষ হামলার পরিপ্রেক্ষিতে ইরান-ইসরায়েল সংঘাত আরও বেগবান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে হামলায় ঠিক কোন কোন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বা হতাহতের সংখ্যা কত, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইসরায়েলি বাহিনী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

তেহরানে নতুন করে হামলা চালাল ইসরায়েল, শোনা গেল বিস্ফোরণের শব্দ
ইরানের রাজধানী তেহরানে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার গভীর রাতে দেশটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই নতুন দফা আক্রমণ শুরু করে তেল আবিব।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, তারা তেহরানজুড়ে ইরানি সরকারের সামরিক অবকাঠামোর ওপর অতিরিক্ত হামলা শুরু করেছে। এর আগে তারা পূর্ব তেহরানের একটি কমপাউন্ডে কমান্ড সেন্টার এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবস্থানে ব্যাপক হামলা চালায়। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানা গেছে।
এই সর্বশেষ হামলার পরিপ্রেক্ষিতে ইরান-ইসরায়েল সংঘাত আরও বেগবান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে হামলায় ঠিক কোন কোন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বা হতাহতের সংখ্যা কত, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইসরায়েলি বাহিনী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…