তেহরানে সামরিক অবকাঠামোতে নতুন হামলা ইসরাইলের, উত্তেজনা বৃদ্ধি
ইরানের রাজধানী তেহরানে ফের ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার গভীর রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ওপর এই নতুন দফা আক্রমণের ঘটনা ঘটে। এর আগে পূর্ব তেহরানের একটি কমপাউন্ডেও তীব্র হামলা চালায় তেল আবিব।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানি শাসন ব্যবস্থার সামরিক অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে তারা এই অতিরিক্ত দফা হামলা শুরু করেছে। যদিও হামলার নির্দিষ্ট কোনো স্থান বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা রাজধানীর আকাশে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।
এই ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ ও জটিল আকার ধারণ করছে। আইডিএফ জানিয়েছে, পূর্ব তেহরানে তাদের বিমান বাহিনীর চালানো আগের হামলায় কমান্ড সেন্টার এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা টার্গেট করা হয়েছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

তেহরানে সামরিক অবকাঠামোতে নতুন হামলা ইসরাইলের, উত্তেজনা বৃদ্ধি
ইরানের রাজধানী তেহরানে ফের ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার গভীর রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ওপর এই নতুন দফা আক্রমণের ঘটনা ঘটে। এর আগে পূর্ব তেহরানের একটি কমপাউন্ডেও তীব্র হামলা চালায় তেল আবিব।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানি শাসন ব্যবস্থার সামরিক অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যে তারা এই অতিরিক্ত দফা হামলা শুরু করেছে। যদিও হামলার নির্দিষ্ট কোনো স্থান বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা রাজধানীর আকাশে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।
এই ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ ও জটিল আকার ধারণ করছে। আইডিএফ জানিয়েছে, পূর্ব তেহরানে তাদের বিমান বাহিনীর চালানো আগের হামলায় কমান্ড সেন্টার এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা টার্গেট করা হয়েছিল।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…