লেবাননে দূতাবাসে হামলা হলে বিশ্বব্যাপী ইসরায়েলি মিশনে আক্রমণের হুমকি ইরানের

প্রাইম বার্তা অনলাইন
০৪ মার্চ ২০২৬ ১০:৪৭ পিএম
লেবাননে দূতাবাসে হামলা হলে বিশ্বব্যাপী ইসরায়েলি মিশনে আক্রমণের হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিল ইরান। লেবাননে ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এমন পরিস্থিতি হলে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা ইসরায়েলি দূতাবাসগুলোকে তাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেবে তেহরান।

বুধবার এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এই কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, যদি কোনো ইহুদিবাদী গোষ্ঠী বৈরুতে অবস্থিত ইরানি দূতাবাসের ওপর কোনো ধরনের আগ্রাসন চালায়, তবে তার জবাবে পৃথিবীর সব দেশে ছড়িয়ে থাকা ইসরায়েলি কূটনৈতিক মিশনগুলোতে আঘাত হানা হবে। শেকারচি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গেই ইরানের কোনো শত্রুতা নেই।

ইসরায়েল বর্তমানে লেবাননে ব্যাপক বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে লেবাননে নিজেদের দূতাবাস রক্ষায় ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। সামরিক বাহিনীর এই মুখপাত্র আরও মন্তব্য করেন, সংঘাতের এই পর্যায়ে এসে ইসরায়েল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রকে নতজানু করার লক্ষ্যে ইরান তাদের অঙ্গীকার থেকে এক পা পিছু হটবে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...