ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে কাঁপছে ইসরাইল, দীর্ঘমেয়াদী যুদ্ধে টিকবে কতদিন?

প্রাইম বার্তা অনলাইন
০৪ মার্চ ২০২৬ ১০:৩৩ পিএম
ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে কাঁপছে ইসরাইল, দীর্ঘমেয়াদী যুদ্ধে টিকবে কতদিন?

মধ্যপ্রাচ্যে আবারও তীব্র সংঘাত দেখা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন চালানোর পর থেকে পাল্টা হামলা শুরু করেছে তেহরান। ইসরাইলি ভূখণ্ড ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর ওপর ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে ইরানের এই পাল্টা আক্রমণ মোকাবিলা করতে গিয়ে ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ব্যবস্থার সংকটে পড়েছে তেল আবিব ও ওয়াশিংটন। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও বহুমুখী সংঘাতে জর্জরিত ইসরাইল কতদিন টিকতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইসরাইলের অভ্যন্তরে পরিস্থিতি ক্রমশ ঘোরালো আকার ধারণ করছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে হাইফা ও তেল আবিবসহ প্রধান শহরগুলোতে বিমান হামলার সতর্কসংকেত বাজছে বারবার। জরুরি পরিষেবাগুলো চরম চাপের মধ্যে থাকায় স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং হাজার হাজার রিজার্ভ সৈন্যকে যুদ্ধে ডাকা হয়েছে। ইতোমধ্যেই গাজা, লেবানন ও সিরিয়া সীমান্তে যুদ্ধ এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত ইসরাইলের জন্য নতুন এই সংঘাত আর্থিক ও সামরিকভাবে বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দীর্ঘ লড়াইয়ের কথা বলছেন, ঠিক তখনই দেশটির সাধারণ মানুষকে বম্ব শেল্টারে আশ্রয় নিতে দেখা যাচ্ছে।

যুদ্ধকালীন এই পরিস্থিতিতে ইসরাইলি সমাজে এক ধরনের চরম সামরিকবাদ ও কট্টরপন্থার উত্থান ঘটছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরাইলি রাজনৈতিক অর্থনীতিবিদ শির হেভার বলেছেন, গত বছরের ১২ দিনের যুদ্ধের সময় যে আতঙ্ক ছিল তা এখন অতি-আত্মবিশ্বাসে পরিণত হয়েছে। এমনকি যুদ্ধের সমালোচকরাও মনে করছেন যুদ্ধ সংক্ষিপ্ত রাখা উচিত। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল বার-তাল বর্তমান পরিস্থিতির সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনের বোমা হামলার তুলনা করেছেন। তার মতে, ইসরাইলিরা ইরানকে অস্তিত্বের শত্রু ভেবে এই হামলা মেনে নিচ্ছে, যা সমাজকে আরও বেশি সামরিকীকরণের দিকে ঠেলে দিচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...