হরমুজ প্রণালিতে জাহাজে মিসাইল হামলা, ইরানের হুঁশিয়ারির মধ্যে উত্তেজনা
ওমানের উত্তর সমুদ্রসীমায় অবস্থিত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি কন্টেইনারবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন লাগার ঘটনা ঘটে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে, হামলার ফলে এখন পর্যন্ত পরিবেশের কোনো বিরূপ প্রভাব পড়েনি।
এই ঘটনার আগে গত সোমবার ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছিল। তেহরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, যদি কোনো জাহাজ এই পথ পার হওয়ার চেষ্টা করে, তবে দেশটির রেভল্যুশনারি গার্ড এবং নৌবাহিনী তাকে লক্ষ্যবস্তু করবে। এমন পরিস্থিতিতে এই হামলা উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য এই প্রণালির গুরুত্ব অপরিসীম। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রতিদিন গড়ে প্রায় দুই কোটি ব্যারেল অপরিশোধিত তেল এই পথে পরিবহন করা হয়েছে, যার বার্ষিক মূল্য প্রায় ৫০ হাজার কোটি ডলার। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে তেল ও এলএনজি বিশ্ববাজারে পৌঁছানোর প্রধান পথ হলো এটি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

হরমুজ প্রণালিতে জাহাজে মিসাইল হামলা, ইরানের হুঁশিয়ারির মধ্যে উত্তেজনা
ওমানের উত্তর সমুদ্রসীমায় অবস্থিত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি কন্টেইনারবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন লাগার ঘটনা ঘটে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে, হামলার ফলে এখন পর্যন্ত পরিবেশের কোনো বিরূপ প্রভাব পড়েনি।
এই ঘটনার আগে গত সোমবার ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছিল। তেহরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, যদি কোনো জাহাজ এই পথ পার হওয়ার চেষ্টা করে, তবে দেশটির রেভল্যুশনারি গার্ড এবং নৌবাহিনী তাকে লক্ষ্যবস্তু করবে। এমন পরিস্থিতিতে এই হামলা উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য এই প্রণালির গুরুত্ব অপরিসীম। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রতিদিন গড়ে প্রায় দুই কোটি ব্যারেল অপরিশোধিত তেল এই পথে পরিবহন করা হয়েছে, যার বার্ষিক মূল্য প্রায় ৫০ হাজার কোটি ডলার। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে তেল ও এলএনজি বিশ্ববাজারে পৌঁছানোর প্রধান পথ হলো এটি।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…