আরও একটি মার্কিন এফ-১৫ ভূপাতিত করল ইরান, ভাইরাল বিধ্বস্তের ছবি
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। বুধবার দেশটির সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট এই ঘটনা ঘটানোর কথা জানিয়েছে। আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে জানা গেছে, ইরানি বাহিনী এফ-১৫ মডেলের ওই যুদ্ধবিমানটি গুলি করে ধ্বংস করেছে।
এর আগে সোমবার ইরানের সশস্ত্র বাহিনীর খাদেম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার জানিয়েছিল, স্থানীয়ভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। ওই দিন সকালে ইরান-কুয়েত সীমান্ত এলাকায় অনুরূপ একটি অভিযানে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে নামানোর খবর নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ঘটনার পর থেকেই কুয়েতের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পাইলটদের জরুরি অবতরণ বা ইজেকশনের দৃশ্যও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ধারাবাহিকভাবে এই ধরনের ঘটনা ঘটায় দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

আরও একটি মার্কিন এফ-১৫ ভূপাতিত করল ইরান, ভাইরাল বিধ্বস্তের ছবি
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। বুধবার দেশটির সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট এই ঘটনা ঘটানোর কথা জানিয়েছে। আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে জানা গেছে, ইরানি বাহিনী এফ-১৫ মডেলের ওই যুদ্ধবিমানটি গুলি করে ধ্বংস করেছে।
এর আগে সোমবার ইরানের সশস্ত্র বাহিনীর খাদেম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার জানিয়েছিল, স্থানীয়ভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। ওই দিন সকালে ইরান-কুয়েত সীমান্ত এলাকায় অনুরূপ একটি অভিযানে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে নামানোর খবর নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ঘটনার পর থেকেই কুয়েতের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পাইলটদের জরুরি অবতরণ বা ইজেকশনের দৃশ্যও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ধারাবাহিকভাবে এই ধরনের ঘটনা ঘটায় দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…