তুরস্কের দিকে ইরানের ব্যালিস্টিক মিসাইল, আটকাল ন্যাটো প্রতিরক্ষা

প্রাইম বার্তা অনলাইন
০৪ মার্চ ২০২৬ ৮:১৮ পিএম
তুরস্কের দিকে ইরানের ব্যালিস্টিক মিসাইল, আটকাল ন্যাটো প্রতিরক্ষা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের জেরে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে প্রতিশোধমূলক আক্রমণের অংশ হিসেবে তুরস্কের দিকে একটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। তবে আঙ্কারার আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটোর এয়ার ডিফেন্স সিস্টেম সেটি গুঁড়িয়ে দেয়। আজ বুধবার (৪ মার্চ) তুরস্কের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এর পরই পাল্টা পদক্ষেপ হিসেবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে তেহরান। ইরানি বাহিনী ইসরায়েলি ভূখণ্ড ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করছে। এই পরিস্থিতিতে তুরস্কের উদ্দেশ্যে ছোড়া মিসাইলটি ন্যাটো সদস্য দেশটির ওপর ইরানের হামলার আশঙ্কা আরও বাড়িয়ে দিল।

তুরস্কে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি না থাকলেও ন্যাটোর শক্তিশালী উপস্থিতি রয়েছে। দেশটি নিজেও এই জোটের সদস্য। ধারণা করা হচ্ছে, সেখানকার ন্যাটো ঘাঁটি ও পশ্চিমা স্বার্থরক্ষাকারী স্থাপনাগুলোই ইরানের নতুন টার্গেট হতে পারে। মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট সম্ভাব্য সব স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...