ইরানের ক্ষেপণাস্ত্রের হামলার মুখে তুরস্ক, আটকাল ন্যাটো

প্রাইম বার্তা অনলাইন
০৪ মার্চ ২০২৬ ৬:৫৮ পিএম
ইরানের ক্ষেপণাস্ত্রের হামলার মুখে তুরস্ক, আটকাল ন্যাটো

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে আঙ্কারার দিকে অগ্রসর হওয়া একটি ব্যালিস্টিক মিসাইল আকাশ থেকেই ধ্বংস করে দিয়েছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা। গত বুধবার তুরস্ক সরকার নিশ্চিত করেছে যে, ইরান থেকে ছোড়া ওই মিসাইলটি তাদের আকাশসীমায় প্রবেশের আগেই গুলি করে ফেলা হয়েছে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের পর থেকেই তেহরান পাল্টা পদক্ষেপ নিচ্ছে। ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থরক্ষায় একের পর এক হামলা চালাচ্ছে তারা। তুরস্কের মাটিতে সরাসরি মার্কিন ঘাঁটি না থাকলেও ন্যাটো সদস্য হিসেবে দেশটিতে পশ্চিমা সামরিক উপস্থিতি রয়েছে। ধারণা করা হচ্ছে, এই কারণেই তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল।

আঙ্কারার বরাত দিয়ে জানা গেছে, সম্ভাব্য আঘাত এড়াতে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সতর্ক অবস্থায় ছিল। ফলে মিসাইলটি তুরস্কের সীমান্তে পৌঁছানোর আগেই তা শনাক্ত করে ধ্বংস করা সম্ভব হয়। এই ঘটনায় পুরো অঞ্চলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...