অজ্ঞাত সাবমেরিনের হামলায় শ্রীলঙ্কায় ইরানি জাহাজ ডুবি, নিখোঁজ ১০১

প্রাইম বার্তা অনলাইন
০৪ মার্চ ২০২৬ ৬:৫৩ পিএম
অজ্ঞাত সাবমেরিনের হামলায় শ্রীলঙ্কায় ইরানি জাহাজ ডুবি, নিখোঁজ ১০১

শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় গ্যালে বন্দরের অদূরে সাগরে ইরানি নৌবাহিনীর একটি জাহাজ অজ্ঞাত পরিচয়ের সাবমেরিনের আঘাতে ডুবে গেছে। এই ঘটনায় জাহাজটিতে থাকা ১৮০ নাবিকের মধ্যে ১০১ জন এখনও নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কা নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উদ্ধারকারী দল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৭৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গ্যালে বন্দরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জাহাজটি ডোবার নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে, কোন দেশ বা গোষ্ঠী এই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে গত কয়েক দিন ধরে ইরানের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে ইরানের একটি সাবমেরিন ও ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজটির সাথে এই দুর্ঘটনার ঘটনাটি ঘটল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...