আই ও ট্রাফিক ক্যামেরায় খামেনি হত্যার নীলনকশা, পাল্টা হামলায় নিহত ৬ মার্কিন সেনা

প্রাইম বার্তা অনলাইন
০৪ মার্চ ২০২৬ ৬:৫০ পিএম
আই ও ট্রাফিক ক্যামেরায় খামেনি হত্যার নীলনকশা, পাল্টা হামলায় নিহত ৬ মার্কিন সেনা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আই প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিনের গোপন পরিকল্পনা বাস্তবায়ন করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। গত শনিবার তেহরানে দিনের বেলায় ‘অপারেশন এপিক ফিউরি’ নামে পরিচিত এই অভিযান পরিচালনা করা হয়। এতে খামেনির পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড কর্পসের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাও নিহত হন। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, এই ঘটনার মধ্য দিয়ে ইরান ও ইসরাইলের দীর্ঘদিনের ছায়া যুদ্ধ এখন সরাসরি সংঘাতে রূপ নিতে পারে।

সিএনএন ও ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে জানা যায়, ইসরাইলি গোয়েন্দারা বছরের পর বছর ধরে তেহরানের রাস্তার ট্রাফিক ক্যামেরাগুলো হ্যাক করে রেখেছিল। এই ক্যামেরার ফুটেজ ব্যবহার করে তারা শহরের ভেতরের গতিবিধি এবং খামেনির নিরাপদ অবস্থান সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সহায়তায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ইসরাইলি যুদ্ধবিমানগুলো তার কম্পাউন্ডে ৩০টি বোমা নিক্ষেপ করে। এর আগে গত বছরের জুন মাসে ১২ দিনের যুদ্ধের সময় তাকে হত্যার চেষ্টা করা হলেও তিনি ভূগর্ভস্থ বাঙ্কারে অবস্থান করায় তা সফল হয়নি।

এদিকে, গত ১১ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তিন ঘণ্টার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার বিকালে ট্রাম্প এই অভিযানের চূড়ান্ত অনুমোদন দেন। খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ইরান পাল্টা হামলা শুরু করেছে। কুয়েতের পোর্ট শুয়াইবা এলাকায় একটি মার্কিন অপারেশন সেন্টারে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন জেনারেল ড্যান কেইন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...