বৈরুতে ইসরাইলি হামলার জবাবে ৩ ঘাঁটিতে হিজবুল্লাহর পাল্টা আক্রমণ

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ২:২৭ পিএম
বৈরুতে ইসরাইলি হামলার জবাবে ৩ ঘাঁটিতে হিজবুল্লাহর পাল্টা আক্রমণ

ইসরাইলের তিনটি সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মঙ্গলবার ভোরে লেবাননের বিভিন্ন স্থানে ইসরাইলি বাহিনীর ব্যাপক বোমাবর্ষণের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা উত্তর ইসরাইলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং মেরন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া অধিকৃত গোলান হাইটসে অবস্থিত আরেকটি সামরিক স্থাপনায় রকেট হামলা চালায় তারা। সংগঠনটি জানায়, লেবাননের ডজনখানেক শহর ও জনপদে ইসরাইলের অপরাধমূলক আগ্রাসনের জবাবেই তারা এই হামলা চালিয়েছে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বৈরুতে সিরিজ বিমান হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। লেবানন সরকারের তথ্য অনুযায়ী, ইসরাইলের এই হামলায় অন্তত ৫২ জন নিহত এবং দেড়শতাধিক মানুষ আহত হয়েছে। দুই পক্ষের মধ্যে এই সংঘাত আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...