ইরানে মার্কিন-ইসরাইলি হামলা: আইআরজিসির ৫ সেনাসহ নিহত বেড়েছে

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ২:০৪ পিএম
ইরানে মার্কিন-ইসরাইলি হামলা: আইআরজিসির ৫ সেনাসহ নিহত বেড়েছে

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর প্রদেশের জাম ও দির শহরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পাঁচ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার চালানো এই হামলায় আইআরজিসির বিমান ও নৌবাহিনীর সদস্যরা প্রাণ হারান।

মার্কিন-ইসরাইলি এই হামলার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ৯৬ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে বেসামরিক নাগরিকের সংখ্যা ৮৫ জন এবং বাকিরা সামরিক সদস্য। ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিজ নিউজ এজেন্সির (এইচআরএএনএ) তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলায় বেসামরিক মৃত্যুর সংখ্যা ৭৪২-এ পৌঁছেছে।

নিহতদের মধ্যে শিশুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা এখন ১৭৬ জনে দাঁড়িয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির আগের হিসাবের চেয়ে এই সংখ্যা অনেক বেশি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এই হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...