মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে কাতারে ভিসার মেয়াদ বাড়ল এক মাস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে আটকে পড়া বিদেশিদের স্বস্তি দিতে ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে পরিস্থিতি বিবেচনা করে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে, তাদের সব ধরনের ভিসার মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করা হবে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পন্ন হবে। এর জন্য কোনো প্রকার ফি প্রদান করতে হবে না এবং আলাদা করে কোনো আবেদন বা দপ্তরে উপস্থিত হওয়ারও প্রয়োজন নেই।
তবে ২৮ ফেব্রুয়ারির আগে যাদের ভিসা বা পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে এবং তারা ওভারস্টে করেছেন, তাদের নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। জরিমানার টাকা পরিশোধ করার পরই কেবল তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি এবং ফি মওকুফের সুবিধা প্রযোজ্য হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাসিন্দা এবং দর্শনার্থীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে কাতারে ভিসার মেয়াদ বাড়ল এক মাস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে আটকে পড়া বিদেশিদের স্বস্তি দিতে ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে পরিস্থিতি বিবেচনা করে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে, তাদের সব ধরনের ভিসার মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করা হবে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পন্ন হবে। এর জন্য কোনো প্রকার ফি প্রদান করতে হবে না এবং আলাদা করে কোনো আবেদন বা দপ্তরে উপস্থিত হওয়ারও প্রয়োজন নেই।
তবে ২৮ ফেব্রুয়ারির আগে যাদের ভিসা বা পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে এবং তারা ওভারস্টে করেছেন, তাদের নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। জরিমানার টাকা পরিশোধ করার পরই কেবল তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি এবং ফি মওকুফের সুবিধা প্রযোজ্য হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, বাসিন্দা এবং দর্শনার্থীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…