হরমুজ প্রণালী বন্ধে তেলের দামে আগুন, বিপাকে বিশ্ব বাণিজ্য

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ১২:০০ পিএম
হরমুজ প্রণালী বন্ধে তেলের দামে আগুন, বিপাকে বিশ্ব বাণিজ্য

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় তেলের বাজারে বড় ধরণের ধাক্কা লেগেছে। এই পথে জাহাজ চলাচলে বাধা এবং আক্রমণের হুমকিতে বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বিশ্ব বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনকারী সুপারট্যাংকারগুলোর ভাড়া ছাড়িয়েছে চার লাখ ডলার, যা এক সপ্তাহ আগেকার তুলনায় প্রায় দ্বিগুণ। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী, দুই মিলিয়ন ব্যারেল তেল বহনক্ষম জাহাজগুলোকে এই রেকর্ড ভাড়া দিতে হচ্ছে। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের এক-পঞ্চমাংশ এই পথেই পরিবহন করা হয়, যা সৌদি আরব, ইরাক ও আমিরাতের মতো দেশগুলোর জন্য একমাত্র রপ্তানি পথ।

এদিকে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৩ ডলারে উঠেছে। গোল্ডম্যান স্যাকস সতর্ক করে বলেছে, প্রণালীটির এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে, এই অস্থিরতা চললে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট দেখা দেবে। পরিস্থিতির অবনতি হলে বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিতে এর মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...