তীব্র বোমাবর্ষণে বৈরুতের দাহিয়েতে আতঙ্ক, বাস্তুচ্যুত হাজারো মানুষ

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলী দাহিয়েতে ইসরাইলি বিমান বাহিনীর ধ্বংসযজ্ঞের মুখে পড়ে ব্যাপক হাহাকার দেখা দিয়েছে। হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত এই শিয়া অধ্যুষিত এলাকায় অব্যাহত ও তীব্র বোমাবর্ষণের ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। নিরাপত্তার খোঁজে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এবং তারা খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।
গতরাত জুড়ে বৈরুতের আকাশে বিস্ফোরণের ভয়াবহ শব্দে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় যানজট সৃষ্টি হয় এবং মানুষ ছোটাছুটি শুরু করে দেয়। নিরাপদ আশ্রয়ের ঠিকানা না পাওয়ায় অনেকেই রাতের বেলা মাথা গুঁজার মতো কোনো স্থান না পেয়ে রাজপথেই কাটাতে বাধ্য হন।
হঠাৎ বাড়তে থাকা এই বাস্তুচ্যুত মানুষের ঢল সামাল দিতে বৈরুতের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন আর পাঠদান চালিয়ে যেতে পারছে না। বিপুলসংখ্যক মানুষকে আশ্রয় দিতে এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

তীব্র বোমাবর্ষণে বৈরুতের দাহিয়েতে আতঙ্ক, বাস্তুচ্যুত হাজারো মানুষ

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলী দাহিয়েতে ইসরাইলি বিমান বাহিনীর ধ্বংসযজ্ঞের মুখে পড়ে ব্যাপক হাহাকার দেখা দিয়েছে। হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত এই শিয়া অধ্যুষিত এলাকায় অব্যাহত ও তীব্র বোমাবর্ষণের ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। নিরাপত্তার খোঁজে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এবং তারা খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন।
গতরাত জুড়ে বৈরুতের আকাশে বিস্ফোরণের ভয়াবহ শব্দে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় যানজট সৃষ্টি হয় এবং মানুষ ছোটাছুটি শুরু করে দেয়। নিরাপদ আশ্রয়ের ঠিকানা না পাওয়ায় অনেকেই রাতের বেলা মাথা গুঁজার মতো কোনো স্থান না পেয়ে রাজপথেই কাটাতে বাধ্য হন।
হঠাৎ বাড়তে থাকা এই বাস্তুচ্যুত মানুষের ঢল সামাল দিতে বৈরুতের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন আর পাঠদান চালিয়ে যেতে পারছে না। বিপুলসংখ্যক মানুষকে আশ্রয় দিতে এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…