ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না, পরিষ্কার বার্তা ভ্যান্সের

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত যেন বছরের পর বছর দীর্ঘায়িত না হয়, সেদিকে নজর রাখছে ওয়াশিংটন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চান না।
ভ্যান্স জানান, ট্রাম্প প্রশাসনের একমাত্র লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে চিরতরে নিরস্ত করা। তিনি দাবি করেন, তেহরান যদিও বেসামরিক কর্মসূচির কথা বলে, তবে তাদের পারমাণবিক স্থাপনাগুলো আসলে অস্ত্র তৈরির উদ্দেশ্যেই গড়ে উঠেছে। এই লক্ষ্য অর্জনের জন্য ইরানের বর্তমান শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে ব্যাপক হামলা চালায়। ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এর প্রতিশোধ হিসেবে ইরান এখন সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটি ও অবকাঠামোতে পালটা হামলা অব্যাহত রেখেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না, পরিষ্কার বার্তা ভ্যান্সের

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত যেন বছরের পর বছর দীর্ঘায়িত না হয়, সেদিকে নজর রাখছে ওয়াশিংটন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চান না।
ভ্যান্স জানান, ট্রাম্প প্রশাসনের একমাত্র লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে চিরতরে নিরস্ত করা। তিনি দাবি করেন, তেহরান যদিও বেসামরিক কর্মসূচির কথা বলে, তবে তাদের পারমাণবিক স্থাপনাগুলো আসলে অস্ত্র তৈরির উদ্দেশ্যেই গড়ে উঠেছে। এই লক্ষ্য অর্জনের জন্য ইরানের বর্তমান শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে ব্যাপক হামলা চালায়। ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এর প্রতিশোধ হিসেবে ইরান এখন সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটি ও অবকাঠামোতে পালটা হামলা অব্যাহত রেখেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…