নিরাপত্তা ঝুঁকিতে পাকিস্তানে সব ভিসা সেবা স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ৯:৫৬ এএম
নিরাপত্তা ঝুঁকিতে পাকিস্তানে সব ভিসা সেবা স্থগিত করল যুক্তরাষ্ট্র

পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস ও সব কনস্যুলেটে ভিসা প্রদানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আগামী ৬ মার্চ, শুক্রবার পর্যন্ত ইসলামাবাদের দূতাবাস এবং করাচি ও লাহোরের কনস্যুলেটগুলোতে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত রাখা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

সূত্র জানায়, সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে করাচি কনস্যুলেটে বিক্ষোভকারীদের হামলার চেষ্টার ঘটনায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এমন অস্থিতিশীল পরিবেশে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাসের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। সাধারণ মানুষকে এই সময়ের মধ্যে কোনো ধরনের ভিসা ইন্টারভিউয়ে না আসার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...