যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই লড়াই, প্রতিবেশীদের আশ্বাস আরাঘচির

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ৭:৩৫ এএম
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই লড়াই, প্রতিবেশীদের আশ্বাস আরাঘচির

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে দিয়েছেন যে, তাদের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ আঞ্চলিক প্রতিবেশীদের বিরুদ্ধে নয়। গত শনিবার মার্কিন হামলার জের ধরে তেহরান যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করেছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি জানান, ইরান কোনো প্রতিবেশী রাষ্ট্রে হামলা চালাচ্ছে না, বরং তাদের আঘাত মার্কিন ঘাঁটিগুলোতে। তিনি সতর্ক করে বলেন, মার্কিন সেনারা যেখানেই পালিয়ে যাক না কেন, তারা নিরাপদ থাকবে না। ইরানি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনৈতিক আলোচনার সময় ইসরায়েলের সাথে মিলে বিমান হামলা চালানোর অভিযোগ এনেছেন। একে তিনি কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যায়িত করেছেন।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এই শীর্ষ কূটনীতিক। তিনি বলেন, ওয়াশিংটনের এই ধ্বংসাত্মক নীতির মোকাবিলায় অঞ্চলটির সব দেশকে একত্রিত হওয়া উচিত।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...