প্রতিবেশিদের নিরাপত্তার আশ্বাস ইরানের, লক্ষ্য শুধু যুক্তরাষ্ট্র

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ৪:২৬ এএম
প্রতিবেশিদের নিরাপত্তার আশ্বাস ইরানের, লক্ষ্য শুধু যুক্তরাষ্ট্র

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়েছেন, তেহরানের সাম্প্রতিক সামরিক অভিযান কোনো আঞ্চলিক প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে না। গত শনিবার মার্কিন বাহিনীর হামলার জবাবে ইরান যে পাল্টা হামলা চালাচ্ছে তা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সামরিক স্বার্থের বিরুদ্ধে সীমাবদ্ধ। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এ সময় ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা তাদের প্রতিবেশী দেশগুলোর ওপর কোনো আক্রমণ করছে না বরং লক্ষ্যবস্তু হলো মার্কিন সামরিক ঘাঁটিগুলো। তিনি সতর্ক করে বলেন, মার্কিন সেনারা পালিয়ে গেলেও তারা রেহাই পাবে না। এছাড়া কূটনৈতিক আলোচনার সময় ইসরায়েলের সঙ্গে হাত মিয়ে যুক্তরাষ্ট্র যে বিমান হামলা চালিয়েছে, তা কূটনীতির সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা বলে তিনি অভিযোগ করেন।

এই পরিস্থিতিতে আব্বাস আরাঘচি মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা আমেরিকার এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে। তিনি বলেন, সামরিক সংঘাত এড়াতে যখন কূটনৈতিক প্রক্রিয়া চলছিল, তখন ওয়াশিংটনের এই পদক্ষেপ অগ্রহণযোগ্য। তাই আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...