প্রতিবেশীদের নয়, আমেরিকান ঘাঁটিই হামলার লক্ষ্য: ইরানি মন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়েছেন, তার দেশ কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুদ্ধে লিপ্ত নয়। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানি বাহিনীর সাম্প্রতিক সামরিক হামলাগুলো মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর বিরুদ্ধে পরিচালিত হচ্ছে, আঞ্চলিক কোনো দেশ তাদের টার্গেট নয়।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনৈতিক প্রতারণার অভিযোগ এনে আরাগচি বলেন, যখন সংঘাত কমানোর জন্য আলোচনা চলছিল, ঠিক তখনই ওয়াশিংটন ইসরায়েলের সাথে হাত মিলিয়ে বিমান হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত এই পরিস্থিতিতে ইরানের পরিবর্তে আমেরিকার এই দ্বিমুখী আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়া।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী এক সতর্কবার্তায় জানান, যেকোনো উপসাগরীয় দেশে মার্কিন সামরিক ঘাঁটি থাকলে সেটিই তেহরানের জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় হোটেলে আশ্রয় নেওয়া মার্কিন সেনারা এই হামলা থেকে রেহাই পাবে না। তিনি আশা প্রকাশ করেন যে প্রতিবেশীরা তাদের ভূখণ্ড ব্যবহার করে তাদের আক্রমণ করা হচ্ছে না বুঝতে পারবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

প্রতিবেশীদের নয়, আমেরিকান ঘাঁটিই হামলার লক্ষ্য: ইরানি মন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়েছেন, তার দেশ কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুদ্ধে লিপ্ত নয়। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানি বাহিনীর সাম্প্রতিক সামরিক হামলাগুলো মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর বিরুদ্ধে পরিচালিত হচ্ছে, আঞ্চলিক কোনো দেশ তাদের টার্গেট নয়।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনৈতিক প্রতারণার অভিযোগ এনে আরাগচি বলেন, যখন সংঘাত কমানোর জন্য আলোচনা চলছিল, ঠিক তখনই ওয়াশিংটন ইসরায়েলের সাথে হাত মিলিয়ে বিমান হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত এই পরিস্থিতিতে ইরানের পরিবর্তে আমেরিকার এই দ্বিমুখী আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়া।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী এক সতর্কবার্তায় জানান, যেকোনো উপসাগরীয় দেশে মার্কিন সামরিক ঘাঁটি থাকলে সেটিই তেহরানের জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় হোটেলে আশ্রয় নেওয়া মার্কিন সেনারা এই হামলা থেকে রেহাই পাবে না। তিনি আশা প্রকাশ করেন যে প্রতিবেশীরা তাদের ভূখণ্ড ব্যবহার করে তাদের আক্রমণ করা হচ্ছে না বুঝতে পারবে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…