মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে কাতার ও রাশিয়ার যৌথ কূটনৈতিক প্রচেষ্টা

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ১২:৪৬ এএম
মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে কাতার ও রাশিয়ার যৌথ কূটনৈতিক প্রচেষ্টা

সোমবার (২ মার্চ) টেলিফোনে আলোচনায় বসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ক্রেমলিন প্রধান কাতারের প্রতি সংহতি জানিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থামাতে সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

কাতারের আমির অফিস থেকে জানানো হয়েছে, ফোনালাপে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উত্তেজনা প্রশমন এবং এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতা ধরে রাখতে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার বিষয়ে তারা গুরুত্ব আরোপ করেছেন।

আন্তর্জাতিক বিশ্বের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আলোচনায় জানানো হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সমাধানে রাশিয়া ও কাতার একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...