কুয়েতের আকাশে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস: ভুল নাকি ইরানের হামলা?

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ১২:৪০ এএম
কুয়েতের আকাশে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস: ভুল নাকি ইরানের হামলা?

ইরানে মার্কিন ও ইসরাইলি যৌথ আগ্রাসনের তৃতীয় দিনে কুয়েতের আকাশে তিনটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। গত রোববার কুয়েতের আকাশসীমায় এফ-১৫ স্ট্রাইক ইগল জঙ্গিবিমান তিনটি ভূপাতিত হওয়ায় আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল ইরানের হামলায় এই বিমানগুলো ধ্বংস হয়েছে, তবে পরে যুক্তরাষ্ট্র দাবি করেছে ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই এই ঘটনা ঘটিয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, রোববার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলের কারণেই এফ-১৫ স্ট্রাইক ইগল যুদ্ধবিমান তিনটি ভূপাতিত হয়েছে। সৌভাগ্যক্রমে বিমান তিনটিতে থাকা ছয় ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং তাদের উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা সুস্থ আছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। কুয়েত সরকার এই ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তারা কুয়েতে বিধ্বস্ত মার্কিন বিমানগুলোকে লক্ষ্য করেই হামলা চালিয়েছিল। তবে বিস্তারিত কোনো প্রমাণ তারা দেখায়নি। বিশ্লেষকদের মতে, কুয়েতের কাছে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যন্ত শক্তিশালী প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম রয়েছে যা সাধারণত শত্রু হামলা ঠেকাতে ব্যবহৃত হয়। ইতিহাসের অন্যতম সফল ও অজেয় এই যুদ্ধবিমানটি কীভাবে ধ্বংস হলো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...