ইসরায়েলে ইরানের নতুন করে হামলা, আক্রান্ত মাইক্রোসফটের কার্যালয়

প্রাইম বার্তা অনলাইন
০৩ মার্চ ২০২৬ ১২:৩৪ এএম
ইসরায়েলে ইরানের নতুন করে হামলা, আক্রান্ত মাইক্রোসফটের কার্যালয়

প্রতিশোধমূলক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২ মার্চ) ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, তাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বীরশেবা শহরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক যোগাযোগ কমপ্লেক্সে আঘাত হেনেছে।

তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, এটি ইরানের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ১১তম ধাপ। আইআরজিসি জানায়, বীরশেবায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সটি এই হামলায় সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই কমপ্লেক্সে বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের একটি অফিস রয়েছে বলেও তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হামলার প্রমাণ হিসেবে ওই ভবনের একটি ছবি প্রকাশ করেছে ইরানি বাহিনী। তাদের ভাষ্যমতে, এই ভবনে শুধু সামরিক স্থাপনাই নয়, বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানির কার্যালয়ও অবস্থিত ছিল, যা এই আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...