প্রতিশোধ: ইসরায়েলে মাইক্রোসফটসহ আন্তর্জাতিক কোম্পানিতে ইরানের মিসাইল

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান আরও তীব্র করেছে ইরান। সোমবার (২ মার্চ) দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরায়েলের বীরশেবা শহরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তেহরানের দাবি, এই হামলার লক্ষ্যবস্তুটিতে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটসহ বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আইআরজিসির এটি ইসরায়েলের বিরুদ্ধে চালানো হামলার ১১তম ধাপ। তাদের ভাষ্যমতে, বীরশেবা শহরের একটি যোগাযোগ শিল্প কমপ্লেক্সে সরাসরি আঘাত হানা হয়েছে, যা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ভবনের ছবি প্রকাশ করে হামলার সফলতার দাবি করেছে তারা।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আক্রান্ত ভবনটিতে বিশ্বের বেশ কয়েকটি বড় কোম্পানির অফিস অবস্থিত, যার মধ্যে মাইক্রোসফট অন্যতম। এই ঘটনার মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে অব্যাহত তাদের প্রতিশোধমূলক কর্মসূচির বার্তা দিল তেহরান।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

প্রতিশোধ: ইসরায়েলে মাইক্রোসফটসহ আন্তর্জাতিক কোম্পানিতে ইরানের মিসাইল

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান আরও তীব্র করেছে ইরান। সোমবার (২ মার্চ) দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরায়েলের বীরশেবা শহরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তেহরানের দাবি, এই হামলার লক্ষ্যবস্তুটিতে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটসহ বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আইআরজিসির এটি ইসরায়েলের বিরুদ্ধে চালানো হামলার ১১তম ধাপ। তাদের ভাষ্যমতে, বীরশেবা শহরের একটি যোগাযোগ শিল্প কমপ্লেক্সে সরাসরি আঘাত হানা হয়েছে, যা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ভবনের ছবি প্রকাশ করে হামলার সফলতার দাবি করেছে তারা।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আক্রান্ত ভবনটিতে বিশ্বের বেশ কয়েকটি বড় কোম্পানির অফিস অবস্থিত, যার মধ্যে মাইক্রোসফট অন্যতম। এই ঘটনার মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে অব্যাহত তাদের প্রতিশোধমূলক কর্মসূচির বার্তা দিল তেহরান।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…